1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

পদ্মায় ইলিশ আহরণে ১৪জনের কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৪১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর।

মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ১৪জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ইলিশ বিক্রয়ের অপরাধে ২জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদলতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাদেরকে এই কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত জানান,শনিবার শিবালয়ের পদ্মা-যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের ১৪জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ইলিশ বিক্রয়ের অপরাধে ২জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় প্রায় ৭৫ কেজি ইলিশ উদ্ধার করা এবং সেগুলো স্থানীয় তিনটি এতিমখানা ও নিন্ম আয়ের মানুষের মাঝে বিরতণ করা হয়েছে।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান,যারাই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করবে ও  বিক্রয় করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাছাড়া মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান চলবে। অভিযানে আসনার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগীতা করেছেন বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :