1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

ইলিশ এতিমখানায়! ১৮ জেলের জেল-জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৩০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৪ অক্টোবর।

মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ১৪জন মৎস শিকারীকে ১২দিনের কারাদন্ড এবং ৪জনকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদলতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাদেরকে এই কারাদন্ড প্রদান করেন। এসময় উদ্ধার হওয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা-যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের জন্য ১৮জন মৎস শিকারীকে আটক করা হয়। এসময় তাদের ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও দেড়মণ ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৪জনকে ১২দিনের কারাদন্ড এবং ৪জনকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া উদ্ধার হওয়ায় মাছ স্থানীয় এতিমখানায় বিরতণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যারা এই নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ ও ইলিশ রক্ষায় এই অভিযান চলমান অব্যবহত থাকবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :