1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

আঃলীগের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২২ অক্টোবর।

মানিকগঞ্জের ঘিওরে আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার ও সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘিওর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট মাসুদ রানা, সদস্য মির্জা সালেম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক টাইগার লিটল, সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান শীতল, ঘিওর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান, ছাত্রদল নেতা মো.রায়হান ও মো.বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়মী লীগ দোসোরদের দ্রুত গ্রেফতার করে দ্রুত আইনের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :