1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ঘিওরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৯১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২১ অক্টোবর।

মানিকগঞ্জের ঘিওরে ষাট হাজার টাকার হেরোইনসহ আব্দুল করিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকার মুন্ন পোশাক কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল করিম ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা বানিয়াজুরী এলাকার মৃত সাহাব আলীর ছেল। তিনি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী।

মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের(ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আবদুল হাই তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল করিমকে আটক করা হয়। আটকের পর তার কাছ ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ষাট হাজার টাকা।পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঘিওর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :