1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম ছাত্রদলের সাবেক ৫ নেতাকর্মী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৭ অক্টোবর।

মানিকগঞ্জ সদর উপজেলায় বালু ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীসহ পাঁচজনকে কুপিয়ে জখমের ঘটনায় ছাত্রদলের সাবেক পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ও হরিরামপুর উপজেলার বলড়া বাজারে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু ও স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা নজরুল ইসলাম, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়া।

আহতরা হলেন,মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া এলাকার বালু ব্যবসায়ী ইব্রাহিম আহমদে (২৫), জয়নাল আবেদিন (৩০), সালমান হোসেন, ই্উসুফ আলী ও সায়মন হোসেন। এদের মধ্যে ইব্রাহিম আহমদে ও জয়নাল আবেদিন গুরুতর জখম হয়েছেন।

স্থানীয়রা জানান,এজহারপত্রে জানা যায়,বালু ব্যবসায়কে কেন্দ্র করে বুধবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মালাকার মোড়ে বালু ব্যবসায়ী সোহাগ মিয়ার সাথে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, রনি মিয়া, বুলবুল ও সুমন মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। পরে সোহাগ মিয়ার লোকজন আনোয়ার হোসেন ও রনি মিয়াসহ কয়েকজনকে মারধর করেন। মারধরের ঘটনায় বুধবার রাতে আনোয়ার হোসেন ও তার লোকজন নিয়ে দেশীয় ধারালেঅ অস্ত্র দিয়ে ভাড়ারিয়া বাজারে হামলা চালায় এবং হামলায় বালু ব্যবসায়ী ইব্রাহিম আহমদে (২৫), জয়নাল আবেদিন (৩০), সালমান হোসেন, ই্উসুফ আলী ও সায়মন হোসেন আহত হয়। এসময় ভাড়ারিয়া বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন আনোয়ার হোসেন ও তার লোকজন।

মামলার বাদি সোহাগ মিয়া জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক সেতুর এলাকায় কালীগঙ্গা নদীর পারে ভলগেট থেকে ভালু আনলোড করার সময় ড্রেজারে গিয়ে চাঁদা দাবি করেন আনোয়ার হোসেন, রনি মিয়া ও সুমন মিয়াসহ বেশ কয়েকজন। পরে চাঁদা না দেওয়ায় ড্রেজার মেশিনের হ্যান্ডেল নিয়ে যায় তারা। পরে এঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু হঠাৎ করে আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে তার বেশ কয়েকজন লোকজন রাতে ভাড়ারিয়া বাজারে আমাদের লোকজনের উপর হামলা চালায়। পরে এঘটনায় বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেছি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে যৌথ বাহিনীসহ মানিকগঞ্জ সদর ও হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। হামলায় জড়িত থাকায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে বালু ব্যবসায়ী সোহাগ মিয়া মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। আহতদের মধ্যে ইব্রাহিম আহমদে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং জয়নাল আবেদিন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বলৌ ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :