1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভ্রাম্যমান আদালতে একজনকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় আমজাদ মোল্লা (৫০) নামের এক জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে। বুধবার দুপুর ১২ টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালতে আমজাদ মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আমজাদ মোল্লা উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরের আলম মোল্লার ছেলে। গতকাল রাতে হরিরামপুর থানা পুলিশের অভিযান পরিচালনার সময় সাত কেজি ইলিশ সহ আমজাদকে আটক করে। হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিন খান বলেন, মঙ্গলবার রাতে পদ্মা নদীর হরিনা ঘাট এলাকা থেকে ইলিশ ধরার সময় আমজাদকে আটক করা হয়। পরে আজ ভ্রাম্যমাণ আদালতে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জরিমানা করেছেন। জব্দকৃত মাছ একটি মাদ্রাসায় দেয়া হবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান বলেন, মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারায় আমজাদ মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আন্ধারমানিক ঘাটে এনে ধ্বংস করা হয়েছে বলে জানান হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইকরাম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :