1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর ৫ বছর কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪৫১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৫ অক্টোবর।

মানিকগঞ্জের দৌলতপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী ফরহাদ মিয়া ওরফে সোরহাবকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২মাসের সশ্রম কারাদন্ডও প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডিত ফরহাদ মিয়া ওরফে সোরহাব মানিকগঞ্জের দৌলতপুরের বিল কালিদহ এলাকার মৃত বকশি মিয়ার ছেলে।

এজহারপত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে ৩০ হাজার যৌতুকের জন্য স্ত্রী কমলা বেগমকে শারীরিকভাবে অমানুষিক নির্যাতন করেন স্বামী ফরহাদ মিয়া ওরফে সোরহাব। পরে গুরুতর আহত অবস্থায় কমলা বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর চিকিৎসা শেষে ২০১৬ সালের ২০ জুলাই দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নির্যাতনের শিকার কমলা বেগম।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এস.আই.এম হাসান বুলবুল তদন্ত শেষে ফরহাদ মিয়া ওরফে সোরহাবকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১লা জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ১০জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে আদালতের বিচারক আসামীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২মাসের সশ্রম কারাদন্ডও প্রদান করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ.কে.এম নুরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামী পক্ষের আইনজীবী লুৎফর রহমানের কোন মন্তব্য পাওয়া যায় নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :