1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শাপলা তুলতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫০৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৪ অক্টোবর।

মানিকগঞ্জ সদর উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার দিঘী ইউনিয়নের কায়রা এলাকার রাস্তার পাশের ডোবায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাগজিনগর এলাকার বাবু কাজীর মেয়ে আনহা আক্তার (৭) এবং একই ইউনিয়নের খরসাতাই এলাকার রফিক সরদারের মেয়ে স্নেহা আক্তার(৭)। নিহতরা স্থানীয় কয়রা মাদরাসাতুল ওহি আল ইসলামী মাদরাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কয়রা এলাকার রাস্তার পাশের ডোবায় ফুটে থাকা শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় স্নেহা ও আনহা আক্তার। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :