1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিক্ষকদের বৈষম্য নিরসনের দাবিতে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৫০ বার পড়েছেন

মানিকগঞ্জ থেকে সোহেল রানা, ০২ অক্টোবর।

প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূরীকরণের দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে আজ বুধবার(২ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আসা শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষকদের পেশাগত সমতা, সহকারী শিক্ষকদের চাকুরী ১৩ তম গ্রেড থেকে ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকের ১১ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নতি করণ এবং মর্যাদা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বৈষম্য ও পদোন্নতি সংকট প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রধান অন্তরায়। বক্তারা আরও উল্লেখ করেন যে, সরকারি অন্যান্য সেক্টরের তুলনায় প্রাথমিক শিক্ষকদের আর্থিক সুবিধা ও পেশাগত নিরাপত্তা কম, যা শিক্ষাক্ষেত্রে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বাধা হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষকরা তাদের বেতন কাঠামো সমতা, দ্রুত পদোন্নতি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই মানববন্ধন আয়োজন করেন। তারা জানান, যদি দ্রুত এই দাবিগুলোর সমাধান না হয়, তবে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে শরৎ চন্দ্র হালদারের সঞ্চালনায় মোঃ সামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ রোশাইদ আহসান, মোঃখোরশেদ আলম, আলেয়া ফেরদৌসী, মোঃ আছির উদ্দিন বিশ্বাস, নির্মল কুমার শর্মা ও মোঃ আব্দুল খালেক। মানবন্ধন শেষে সংগঠনের শতাধিক শিক্ষক শিবালয় উপজেলা পরিষদের প্রশাসক ও (ইউএনও) মোঃ বেলাল হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করেন।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :