1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

দুই লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯২ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর।

মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বোরবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার কামতা এলাকার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদেরকে গ্রেফকার করেন সাটুরিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,ঢাকার ধামরাইয়ের সুতিপাড়ার আব্দুল জলিলের ছেলে মো.হাবিবুর রহমান (৩০) এবং একই উপজেলার গোয়ালদী এলাকার শুকুর আলীর ছেলে রাশিদুল ইসলাম (৩০)। এসময় তাদের কাছ থেকে ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রয়ের ২০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো.বশির আহম্মেদ একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়ার গোলড়া–মানিকগঞ্জ হাইওয়ে রোডের উত্তর পাশের হাটটেক অটো মোবাইল গ্যারেজের সামনে থেকে একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারসহ গাড়ীর ভিতরে থাকা চালকসহ দুই ব্যক্তিকে চেক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রয়ের ২০ হাজার ১৫০ টাকা উদ্ধার এবং সিলভার কালারের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাদেরকে আটক করে সাটুরিয়া থানায় নিয়ে আসা হয়। এঘটনায় সাটুরিয়া থানায় তাদেরকে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছিল বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :