1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

মানিকগঞ্জের নতুন পুলিশ সুপার মোঃ বশির আহমেদ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩৫৪ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ আগস্ট

মানিকগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) পদে যোগদান করেছেন মোঃ বশির আহমেদ।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় নবাগত এ পুলিশ সুপার যোগদান করেছেন বলে জেলা পুলিশের ফেসবুকে পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়।

এসময় এসপি মোঃ বশির আহমেদকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং পুলিশ সুপার মোঃ বশির আহমেদ উপস্থিত সকল পুলিশ সদস্যদের সাথে পরিচিত হন এবং দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ বশির আহমেদ এর আগে নোয়াখালী জেলা পুলিশের সিআইডি শাখার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৭ আগস্ট স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :