1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

পুকুরে ভাসছিল আওয়ামী লীগ নেতার মরদেহ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৭২ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ আগস্ট।
মানিকগঞ্জের সিংগাইরে পুকুরে ভাসমান অবস্থায় আবু সাঈদ আল-মামুন টিপু (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল মুন্সিপাড়া এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ আল-মামুন টিপু শায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিনের ছেলে।তিনি শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জানান,বুধবার রাতে স্থানীয় শায়েস্তা বাজারে ঘোরাঘুরি করছিলেন আবু সাঈদ আল-মামুন টিপু।এরপর থেকে তিনি নিখোঁজ হন। রাতে বাড়িতে না ফেরায় তার আত্মীয় স্বজনেরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করেন। এরপর সকালে বাড়ির পাশের নিজের পুকুরে আবু সাঈদ আল-মামুন টিপুর ভাসমান মরদেহ দেখেতে পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আবু সাঈদ আল-মামুন টিপুর মরদেহ উদ্ধার করেন পুলিশ।আবু সাঈদ আল-মামুন টিপুর সন্তান ঢাকায় পড়ালেখা করায় তার স্ত্রী সন্তানের সাথে ঢাকায় থাকতেন।একারনে আবু সাঈদ আল-মামুন টিপু একাই গ্রামের বাড়িতে থাকতেন বলেও এই জনপ্রতিনিধি জানান।

সিংগাইর থানার এসআই সৈয়দ মো.আজিজুল হক জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতকদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতলের মর্গে প্রেরণ করেন পুলিশ। এঘটনায় সিংগাইর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এবং নিহতের শরীরে আঘাতে কোন চিহৃ ছিলনা বলেও পুলিশ জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :