1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

১৫জন গুনী শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৫৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১২ জুলাই।

সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জের গুনী শিল্পীদের বিশেষ সম্মাননা, ক্রেস্ট ও নগদার্থ প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে সাংস্কৃতি মন্ত্রনালয় আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ২০১৮, ১৯ ও ২০২০ সালে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ১৫জন গুনী শিল্পীকে এই বিশেষ সম্মাননা, ক্রেস্ট ও নগদার্থ প্রদান করা হয়েছে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির পরিচালক সেলিনা বেগমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অরুনা বিশ্বাসসহ অনরা উপস্থিত ছিলেন।

গুনীজনরা  হলেন, লোক সংস্কৃতিতে সামগ্রীক অবদানের জন্য – মো: আবুল বাশার আব্বাসী (২০১৮), কন্ঠ সংগীত -বিউটি আক্তার (২০১৮), যাত্রা শিল্পী- গোকুল ঘোষ (২০১৮), চারুকলা পরিমল চন্দ্র অধিকারী (২০১৮), নাট্যকলা-হরিপদ সূত্রধর (২০১৮), কন্ঠ সংগীত- রতন কুমার সাহা (২০১৯),সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক – আবুল ইসলাম শিকদার (২০১৯), চারুকলা- গোপাল চন্দ্র পাল (২০১৯), যাত্রা শিল্পী – তাপস সরকার (২০১৯), যন্ত্র সংগীত মোঃ তসলিম উদ্দীন (২০১৯) সৃজনশীল সংস্কৃতিক  সংগঠন – সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (২০২০), চারুকলা – মোঃ খোরশিদ আলম (২০২০), কন্ঠসংগীত রুমানা ইসলাম (২০২০), যন্ত্র সংগীত – গোবিন্দ চন্দ্র রায় (২০২০) এবং  লোক সংস্কৃতিক – মোঃ হাকিম উদ্দীন  (২০২০)।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :