1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন রউফ সরকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৯ জুলাই।

মানিকগঞ্জে শিবালয় থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নতি করায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি আব্দুর রউফ সরকার।

সোমবার (৮জুলাই) মানিকগঞ্জের পুলিশ সম্মেলন কক্ষে শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকারের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান।

জেলা পুলিশ জানান,গত জুন মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মালামাল উদ্ধার, মামলা গ্রহণ,বিচারে সহায়তা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকারকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে মানিকগঞ্জ সদর থানায় দায়িত্ব পালনের সময়ও বেশ কয়েকবার শ্রেষ্ঠ  ওসি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ সরকার।

ওসি আব্দুর রউফ সরকার বলেন,পুলিশের কাজ হচ্ছে মানুষকে সেবা দেয়া। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে নিরাপত্তার চাঁদরে ডেকে রাখা এবং পুলিশ জনগণের বন্ধু কাজের মাধ্যমে সেটা প্রমাণ করা।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার ও সকল অতিরিক্ত পুলিশ সুপার ও থানার পুলিশ সদস্যসহ শিবালয়বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।একই সাথে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, তিনটি সার্কেল ও সাতটি থানা নিয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ গঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :