1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

জলবায়ু ন্যায্যতার দাবি কৃষক-কৃষানীর মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩০৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই।

মানিকগঞ্জে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার কারনে বর্ষা মৌসুমে কৃষিজমি পানিশূণ্য হওয়ায় জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আলোর পথিক নারী সংগঠনের আয়োজনে ও বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা বারসিকের সার্বিক সহযোগীতায় সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরমত্ত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকরা জলবায়ু ন্যায্যতার দাবীতে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে আলোর পথিক নারী সংগঠনের রেনু বেগম, জহুরা বেগম, নাছিমা বেগম ও মোঃ শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কৃষক আব্দুল মালেক বলেন,কৃষি কাজ করেই আমাগো জীবন চলে। আগে বর্ষাকাল আসলেই চকে পানি আসতো। কিন্তু এখনও চরমত্ত আমাগো চকে পানি আসে নাই। চকে পানি না আসায় গত বছর পাট জাগ দিতে পারি নাই। পরে ভ্যানে করে খেত থেকে পাট নিয়ে দূরে গিয়ে পাট জাগ দিতে হয়েছে। এতে করে আমাগো খরচ বেড়ে যায়। চকে পানি না আসায় দিন দিন পাটের চাষ কইমা যাইতাছে। কারন প্রতিবছরই আমাগো লোকসান হইতেছে।

কৃষানী মনোয়ারা বেগম বলেন, গেছে বছর পাট বুনছিলাম। পানির অভাবে পাট জাগ দিতে পারি নাই। এইবার আর পাটই বুনি নাই। চকে পানি না আসায় আমাগো ক্ষতি হইতেছে। অথচ পানি আসলে আমাগো লাভ হইতো। সরকারের কাছে আমাগো দাবি, সরকার যেন এই সবের বিষয়ে কাজ করে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :