1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রায় ৫ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফ/তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩০৯ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৩ জুলাই।

মানিকগঞ্জে প্রায় ৫ লাখ টাকার হেরোইনসহ সাইফুল ইসলাম টিপু (৪২) নামের যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম টিপু মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার মৃত সালাম দেওয়ানের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গোয়েন্দা পুলিশে (ডিবি) জানান, নিয়মিত মাকদবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ফলের মার্কেটের সামনে থেকে সাইফুল ইসলাম টিপুকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য চার লাখ আশি হাজার টাকা। পরে মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ের নিয়ে আসা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটককৃত সাইফুল ইসলাম টিপুর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :