1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

গরু চুরির ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩১০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৩ জুলাই।
মানিকগঞ্জের সাটুরিয়ায় খামার থেকে গরু চুরির ঘটনায় দুই উপ-পরিদর্শকসহ(এসআই) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, সাটুরিয়া থানার এসআই আল আমিন ও জালাল উদ্দিন এবং পুলিশ কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম।

বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান,গত ২৬ জুন রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পাড়-তিল্লী এলাকার খামারী নিফাজ উদ্দিনের গোয়াল থেকে ৪টি গরু চরি হয়।এবং একই রাতে পাড়-তিল্লী এলাকার রহিম উদ্দিনের বাড়ি থেকেও আরও ৩টি গরু চুরি হয়। এছাড়াও ২৮ জুন রাতে বালিয়াটি ইউনিয়নের কৃষক আলতাফ হোসেনের খামার থেকেও ২টি গরু চুরি হয়।পরে ২৮ জুন বিকেলে পাড়-তিল্লী এলাকার খামারী নিফাজ উদ্দিন বাদি হয়ে অজ্ঞাত আসামী করে সাটুরিয়া থানায় একটি মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান জানান, গরু চুরির রাতে সাটুরিয়া থানার এসআই আল-আমিন এবং কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম তিল্লী ইউনিয়নে দায়িত্বে ছিলেন। এছাড়া ওই ইউনিয়নের বিট পুলিশিং অফিসার হচ্ছেন এসআই জালাল উদ্দিন। দায়িত্বে থাকা অবস্থায় গরু হওয়ায় এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে তাদেরকে থানা থেকে প্রওত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সাটুরিয়া থানার ওসি মো.মাহবুব আলম জানান,এঘটনায় থানায় মামলা হয়েছে এবং চুরি যাওয়া গরু উদ্ধারসহ আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।দায়িত্ব পালনে অবহেলায় গত শনিবার (১ জুলাই) রাতে দুই এসআই ও দুই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাদেকে থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :