1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

শতাধিক কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও বৃত্তি প্রদান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৮০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৮ জুন।

মানিকগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা পর্বে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে এবং শিক্ষা ও মান উন্নয়ন সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম, বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য মাসুদুল কামরুল হক ও খবিরুল আলম চৌধুরী। এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিদুল ইসলাম, বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি আশিক ইকবাল বাদল ও জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ন সম্পাদক কামুরুদ্দিন আহমেদ জাকির, প্রচার সম্পাদক আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ না হলে তা মূল্যহীন হয়ে যাবে। একজন ভালো মানুষকে সবাই শ্রদ্ধা করে। যে পেশাতেই প্রবেশ করো না কেন, মানুষ ও দেশের সেবা করাই ব্রত হওয়া উচিত।

আলোচনা শেষে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থী ও পাবলিক বিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে জিপিএ-৫প্রাপ্ত একশো শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীকে আনোয়ার উদ্দিন শিকদার মেমোরিয়াল স্কলারশিপ,মো. বিল্লাল হোসেন মেমেরারিয়াল স্কলারশিপ এবং ওমর সালিমা স্কলারশিপ বৃত্তি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :