1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

পরীমণিকান্ডে চাকুরি হা’রা’চ্ছে’ন এডিসি সাকলায়েন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩৬৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৫ জুন।

ঢালিউটের আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে বিবাহবর্হিরভূত সম্পর্কের জেরে চাকুরি হারাতে বসেছেন অতির্কিত পুলিশ সুপার (এডিসি) গোলাম সাকলায়েন।

অভিনেত্রী পরীমণির সঙ্গে বিবাহবর্হিরভূত সম্পর্কের সময় গোলাম সাকলায়েন গুলশান গোয়েন্দা বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন। পরীমণির সাথে ওই ঘটনা সামনে আসার পর তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়। এরপর তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

সূত্র জানিয়েছেন, পরীমণিকান্ডে বিভাগীয় মামলায় পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক আদাশে গোলাম সাকলায়েনকে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের পরামর্শের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) অভিনেত্রী পরীমণির বাসায় এডিসি গোলাম সাকলায়েন অবস্থান করেছেন। যা মোবাইল ফরেনসিক রিপোর্টে দেখা যায় এবং প্রমাণ পাওয়া যায়। সূত্র জাগো নিউজ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :