1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সাপের কামড়ে শিশুর মৃত্যু/রাসেলস ভাইপার আতঙ্ক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩২০ বার পড়েছেন

সায়েম খান হরিরামপুর, ১৮ জুন।

মানিকগঞ্জের হরিরামপুরে বিষধর সাপের কামড়ে সপ্নময় মনিঋষি নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭) জুন সকালে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কলাই মনিঋষিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সপ্নময় উপজেলার গালা ইউনিয়নের কলাই মনিঋষিপাড়া এলাকায় ভবতোষ মনিঋষির ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান,সোমবার সকালে রান্নাঘরের হাটাহাটি করার সময় বিষধর একটি সাপ শিশু সপ্নময় মনিঋষিকে কামড় দেয়। সাপের কামড়ে কান্না করলে দ্রুত শিশুর পরিবারের লোকজন এসে এবং কোথাও সাপকে না দেখে সপ্নময় মনিঋষিকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু রাতে খেয়ে সপ্নময় মনিঋষিকে নিয়ে ঘুমাতে যায়। কিন্তু হঠাৎ করে সপ্নময় মনিঋষির চেহারা ফ্যাকাশে দেখে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। এরপর রাতেই মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজে নিয়ে মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আলী হোসেন জানান, এমনিতে এলাকার মানুষ রাসেলস ভাইপারের আতঙ্কে দিন কাটাচ্ছে। তারমধ্যে শিশু সাপের কামড়ে শিশুটি মারা গেল। সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :