1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ঈদের দিন সেতুর নিচে মিলল কারা হিসাবরক্ষকের মরদেহ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৫৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৭ জুন।

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর নিচ থেকে শহিদুল ইসলাম (৫২) নামের এক কারা হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঈদের সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ইউনিয়নের ধলেশ্বরী নদীর জাগীর সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জের বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গাজীপুর কারাগারে কারা হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্ত্রী শামসুন্নাহার রুমি জানান,রোববার রাত ১১টার দিকে ফোনে কথা বলে ঈদ করার জন্য গাজীপুর থেকে রওনা দেন স্বামী শহিদুল ইসলাম। এরপর আর মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। পরে ঈদের দিন সকালে স্থানীয়দের মাধ্যমে লাশের কথা জানতে পেরে জাগীর সেতুর নিচে যান এবং নিহত শহিদুল ইসলামকে সনাক্ত করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, স্থানীয় কৃষকরা জাগীর সেতুর নিচে একটি মরদেহ দেখতে পেয়ে জরুরী ৯৯৯ নাম্বারে ফোন করে এবং খবর পেরে ঘটনাস্থুলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে নিহতের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত শহিদুল ইসলাম মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভাড়াবাসায় থাকতেন বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :