1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা

সাবেক অধ্যক্ষ মীর মোখসেদুল আলমের শোক ও স্মরণ সভা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৪৮ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৮ জুন।

মানিকগঞ্জে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সাবেক অধ্যক্ষ ও সিপিবির মানিকগঞ্জ সদর উপজেলার সভাপতি কমরেড মীর মোখসেদুল আলমের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) আয়োজনে শহরের সাবিস মিলনায়তনে এই শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,জেলা জাসদের সভাপতি বীর মমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মজিবর রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জের কৃতী শিক্ষক ও খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সাবেক অধ্যক্ষ মীর মোখসেদুল আলম আর নেই। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রসঙ্গত,গত ২৩ মে দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মীর মোখসেদুল আলম। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।মীর মোখসেদুল আলম জেলা শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সদ্য সাবেক অধ্যক্ষ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১ ব্যাচের ইংরেজি বিভাগের কৃতী শিক্ষার্থী ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :