1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

বিশেষ সম্মাননায় সম্মানিত শিল্পী আব্বাসী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪৯৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৫ জুন।

প্রতিভাবান শিল্পী হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জের শিল্পী আবুল বাসার আব্বাসীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া আফতার উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ আয়োজিত কৈশোর মেলায় তাকে এই বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বেসরকারি এনজিও সংস্থা আরব এর উপ-পরিচালক নুরতাজ আলমের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া আক্তার রত্না, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নাবিলা চৌধুরী, উপজেলা কৈশোরকালীন প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ ও আফতার উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,আবুল বাসার আব্বাসী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের পল্লীগীতি শাখায় তালিকাভূক্ত নিয়মত একজন কন্ঠশিল্পী। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য, যৌতুক,বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক গান লিখে বিশেষ অবদান রেখেছেন আবুল বাসার আব্বাসী। এছাড়াও কণ্ঠশিল্পী আবুল বাসার আব্বাসী মানিকগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দেশের প্রথম সারির পত্রিকায় সাংবাদিকতা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :