1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা পাসর্পোটের জন্য জাল নাগরিক সনদ!দালালসহ আটক ৩ বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত বেকারদের ভাতা দেয়া হবে। সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার

সাটুরিয়ায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৫২৮ বার পড়েছেন

সাটুরিয়ায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ৩১ মে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছানোয়ার হোসেন (৩৩) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে সাটুরিয়া উপজেলার ঘিওর এলাকা নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবন থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ছানোয়ার হোসেন উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর এলাকার আবজাল হোসেনের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

পুলিশ জানান,বৃহস্পতিবার রাতে ফোনে কথা বলতে বলতে বের হয় ছানোয়ার হোসেন। এরপর শুক্রবার সকালে উপজেলার ঘিওর এলাকা নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবন থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :