1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

১জুন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৭৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ৩১মে।

মানিকগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

গতসোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই প্রেস ব্রিফিং করা হয়।

এসময় সিভিল সার্জন ডাঃ মো.মোখছেদুল মোমিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমো.লুৎফর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর মন্ডল, ডাঃ ইসমত জাহান, ডাঃ রতন পারভেজ, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ ইলেকট্রনিক প্রিন্ট মিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ মো.মোখছেদুল মোমিন জানান, ভিটামিন ‘এ’ শিশুদের শরীরে ৪-৬ মাস পর্যন্ত কার্যকর থাকে। এর জন্য বছরে দুইবার ৬মাস পর পর শিশুদের ভিটামিন খাওয়ানো হয়। তাছাড়া ‘এ’ প্লাস ২৪ শতাংশ মৃত্যুর হ্রাস কমায়। এ কারনে সকল অভিভাবকের দায়িত্ব শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো। যাতে একটি শিশুও বাদ না যায়, সেজন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। জেলায় আগামী ১ জুন ১লাখ ৮৭হাজার ৭০১জন শিশুকে নীল ও লাণ রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

মানিকগঞ্জে আগামী ১ জুন জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ ১ হাজার ৫৮৬টি কেন্দ্রে ৩ হাজার ১৭২জন স্বেচ্ছাসেবী ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৭৭১জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬৫ হাজার ৯৩০জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :