1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

ভোট বর্জনের আহবানে বিএনপির লিফলেট বিতরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৫০০ বার পড়েছেন

হাসান ফয়েজী, ২২ মে।

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে প্রচারপত্র বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সাটুরিয়া উপজেলার বালিয়াটি, ধানকোড়া এবং সাটুরিয়া বাজারের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের মাঝে ভোট বর্জনের প্রচার পত্র বিতরণ করেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা শত শত নেতাকর্মীদের নিয়ে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের আহবান জানিয়ে এই প্রচারপত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, সাংগঠনিক সম্পাদক রকিব উদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহমেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক উজ্জল, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ, সাটুরিয়া থানা বিএনপির সভাপতি  আবদুল  কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারন সম্পাদক আবুল বাশার সরকার, সহ সভাপতি আবদুল আওয়াল খান, সহ সাধারন সম্পাদক আবদুর রহমান, দপ্তর সম্পাদক  আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব,  যুবদলের আহবায়ক আমির হামজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মহসিনুজজামান, শ্রমিকদল নেতা মিজানুর রহমান, ছাত্র দলের আহবায়ক উজ্জল, বালিয়াটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি আবু সাঈদ, সহ সভাপতি হাজী সফি, সহ সাধারন সম্পাদক  রফিকুল ইসলাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওমর আলী, বালিয়াটী ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক জয়নুল আবেদীন, সহ সাধারণ সম্পাদক সোহেল রানাসহ আরও অনেকেই।

পরে আফরোজা খান রিতা সাংবাদিকদের বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমারা ভোট বর্জনের ঢাক দিয়েছি। আজ সাটুরিয়া উপজেলায় ভোট বর্জনের এ কর্মসূচি পালন করেছি। আমারা খুব অল্প সময়ে শত শত নেতা কর্মীদের মাঠে পেয়েছি। সাধারণ মানুষ আমাদের ঢাকে সাড়া দিয়ে ইতিমধ্যে ১ম দফা, ২য় দফা ভোট বর্জন করেছে। আমরা আশা করছি আগামী ২৯ মে উপজেলা নির্বাচনও মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার নির্বাচনও বর্জন করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :