1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সানলাইফের টাকা ফেরত চায় গ্রহকরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৬৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৮ মে।

মানিকগঞ্জে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জমাকৃত বীমার টাকা ও লভ্যাংশসহ টাকা ফিরত পেতে মানববন্ধন পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে জমাকৃত বীমার টাকা ও লভ্যাংশসহ টাকা ফিরত পেতে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা।

এসময় গ্রাহক আলেয়া বেগম, শাহিনুর রহমান, মোঃ কাদের, সুচিত্র দাস, কামাল হোসেন ও মুন্নু মিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।

ভুক্তভোগী স্ত্রী আলেয়া বেগম জানান,সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জাহিদ মালেকের কোম্পানী সানলাইফে ৪টি বইয়ে ২লক্ষ ৭২হাজার টাকা জমা রাখেন এবং ৪বছর আগে তার আমানতের মেয়াদ শেষ হয়। কিন্তু সানলাইফ অফিসে ঘুরে একটি টাকা তুলতে পারিনি। তবে সংসদ নির্বাচনের আগে আমাকে একটি চেক দিয়েছিল এবং জাতীয় নির্বাচনের আগেই টাকা দেওয়ার কথা বলে ওই চেক নিয়ে গেছে।

আরেক ভুক্তভোগী ছালমা বেগম জানান, গত চার বছর আগে আমার বিমার মেয়াদ শেষ হয়ে যায় এবং অনেক ঘুরাঘুরির পর আমাকে একটি চেক দেওয়া হয়। ওই চেক নিয়ে ব্যাংকে গিয়েছিলাম কিন্তু ব্যাংক আমাকে টাকা দেই নাই। এরপর চেক নিয়ে সানলাইফ অফিসে গেলে, তারা আমার চেক জমা রেখেছেন। আমার টাকার জন্য প্রতিদিনই ঘুরতেছি।

ভুক্তভোগী শাহিনুর রহমান জানান, সানলাইফ ইন্স্যুরেন্সের অফিসে গেলেই অফিসের লোকজন বলে, কিছুদিনের মধ্যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। এভাবেই আমাকে ৫ বছর ধরে ঘুরাআতেছে কিন্ত টাকা পাচ্ছি না। আমার মতো কজয়েকশ মানুষ সানলাইফে টাকা জমা রেখেছে। কিন্তু কেউ টাকা ফেরত পাচ্ছিনা।শুনছি সানলাইফ কোম্পানী বিক্রি করে দিছে, তাহলে আমাদের টাকা দিবে কে?।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের তাকাফুল প্রকল্পের এডিএম অজিত চন্দ্র দাস জানান, সানলাইফ কোম্পানির অধীনে ৩শ জন গ্রাহক আছে। এরমধ্যে ৪৫ জনকে চেক দেওয়া হয়েছিল এবং জাতীয় নির্বাচনের আগে গ্রাহকদের কাছ থেকে সেই চেক ফিলত নেওয়া হয়েছে। সানলাইফ কোম্পানী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবার গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কাছে বিক্রি করে দিয়েছে। এ কারনে সানলাইফের গ্রাহকদের আমানতের দায়দেনা এখন থেকে গ্রেন ডেল্টা পরিষোধ করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :