1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

আড়াই লাখ টাকার হেরোইনসহ দুইজন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৪৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার,১৮ মে।

মানিকগঞ্জের সিংগাইরে আড়াই লাখ টাকামূল্যের হেরোইনসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার দক্ষিণ গোবিন্দল এলাকার শেখ আব্বাস উদ্দিন কালুর ছেলে মিলন শেখ (৪০) ও একই এলাকার মৃত রজ্জব আলীর ছেলে আরিফুল ইসলাম (৪৫)।

ডিবি পুলিশ জানান,নিয়মিত মাদকবিরোধি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মিলন শেখকে ১৫ গ্রাম হেরোইন ও আরিফুল ইসলামকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে তাদেরকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং ২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারধীন বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :