1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

ট্রাকের চাপায় হেলপার নিহত চালক আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৭৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার,১৫ মে।

মানিকগঞ্জের সিংগাইরে বালুবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয়ের ৩৬ বছরের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় ট্রাকের চালক সাহাবুদ্দিনকে আটক করা হয়েছে।

নিহত যুবকের বাড়ি ঢাকার আমিন বাজার এলাকায়। তিনি বালুবাহী ট্রাকের শ্রমিক ছিলেন।

পুলিশ জানান,দুপুরে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার মেঘূ মিয়ার বাড়িতে বালু ফেলার সময় ট্রাকের চাকা মাটিতে আটকে যায়। পরে অজ্ঞাত পরিচয়ের ওই ট্রাকের হেলপার আটকে যাওয়া ট্রাকের চাকার মাটি সরাতে গেলে ট্রাকটি পিছনের দিকে এসে তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে গ্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক সাহাবুদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :