1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩০৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার,১৩ মে।

মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় জান্নাতুল আক্তার (১৬) নামের শিক্ষার্থী আত্মহত্যার অভিযোগ ওঠেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাই জামশা এলাকার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী জান্নাতুল আক্তার গোলাই জামশা এলাকার মো.জিন্দার আলীর মেয়ে। সে এসএসসি পরীক্ষায় বি-গ্রেড (৩.৩৯) পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নবগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করে জান্নাতুল আক্তার। রোববার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল বের হয় এবং ৩.৩৯ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় জান্নাতুল আক্তার। কিন্তু পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মন খারাপ করেছিল। এরপর রাতের খাবার খেয়ে জান্নাতুল আক্তার তার নিজের ঘরে ঘুমাতে যায়।কিন্তু সকাল বেলা ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন পরিবারের লোকজন। দীর্ঘসময় ডাকাডাকির পর উত্তর না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ঘরের ভিতরে আড়াঁর সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আাশপাশের লোকজন এগিয়ে আসে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান,খবর পেয়ে লাশের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় নিজের ওপর অভিমান করে আত্মহত্যার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :