1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

চাকুরি নয় যোগ্যতার প্রমাণ দিতে চাই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৫৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার,১৩ মে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবিতে এবং ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদর উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার বিকেলে ৩৫ প্রত্যাশী ছাত্রসমাজের জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে বয়সসীমা বৃদ্ধি ও হামলার প্রতিবাদে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে ছাত্রসমাজ জেলা শাখার আহবায়ক এসএম মানিক, সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহম্মেদ জুয়েলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এখনো শতকরা প্রায় ৭০ভাগ লোক গ্রামে বসবাস করে এবং তাঁদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে আসা। এসকল শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের পাশাপাশি পড়াশুনা করে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে থাকে। এছাড়া সেশন জটে পরে ২৫ বা ২৬ বছর বয়সে তারা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে থাকে। পড়াশুনা শেষ করার যখন ভালো একটা চাকুরির জন্য নিজেকে তৈরি করে, ঠিক তখনই তাদের বয়স ৩০ বছরে চলে আসছে এবং তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে যায়। সুতরাং শিক্ষিত বেকারদের সাথে রাস্ট্র কেন এমন অন্যায় কেন করবে। রাস্ট্র বিবেকবান হোন, এভাবে বড় জনসমষ্টিকে অবহেলায় ফেলে রাখবেন না। এদেরকে চাকুরিতে সুযোগ দিন। কারন আমরা চাকরি চাই না, আ,রা যোগ্যতার প্রমাণ দিতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :