1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

মাদকের সাথে জড়িত তিন ব্যক্তিকে ১ বছরের কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪৬২ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৭ মে।

মানিকগঞ্জে মাদক সংরক্ষণ ও মাদকসেবনের অপরাধে তিন ব্যক্তিকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৪শ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিটন ঢালী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডিতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মোহাম্মদ ফেরদৌসের ছেলে ফারুক হোসেন (৪২) একই উপজেলার জাগীর ইউনিয়নের নারিকুলী এলাকার শেখ ইমাম হোসেনের ছেলে শেখ মেহেদী আজমীর (৩৪) এবং ঘিওর উপজেলার ছোট নিলুয়া এলাকার মৃত সোহেলের ছেলে মোহাম্মদ সুজন (২১)।

জেলা মাদক দ্রব্য নিয়িন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.হামীমুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচলনা কর হয় এবং মাদকসেবন ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিটন ঢালী ফারুক হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  ১০০ টাকা, শেখ মেহেদী আজমীরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা এবং সুজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও ১০০ টাকা অর্থদণ্ড করেন। পরে দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :