স্টাফ রিপোর্টার , ০৭ মে।
আপন ফুফাতো ভাইকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করতে আপত্তিজনক ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান র্প্রাথী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা।
সংবাদ সম্মেলনে সুদেব কুমার সাহা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,গত ০৬ মে দুপুরে সদর উপজেলার গড়পাড়ার শুভ্রসেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলার ইমাম মোয়াজ্জেম, মাদ্রাসা শিক্ষক ও প্রিন্সিপালদের মানিকগঞ্জ-৩ আসনের এমপি জাহিদ মালেক এক সভা করেন। এবং সেই সভায় জাহিদ মালেক আপত্তিজনক ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন। তার ওই বক্তব্যে ধর্মীয় সম্প্রিতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মাঝে অনাস্থার সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, জাহিদ মালেক এমপি বর্তমান জনপ্রতিনিধি ও সাবেক জনপ্রতিনিধিদের ডেকে তার ফুফাতো ভাই ইসরাফিল হোসেনের পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছেন।এমনকি চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের সামনে উপস্থিতিতে জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান জাহিদ মালেক এমপি।
এছাড়া সে সকল শিক্ষকরা নির্বাচনের দায়িত্বপালন করবেন,সে সকল শিক্ষকদেরকে ইসরাফিল সাহেবের পক্ষে কাজ করতে বলেছেন। একজন এমপির অনৈতিক কর্মকান্ডে ও অশালীন কথাবর্তার কারনে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংশয় সৃষ্টি হচ্ছে। যার ফলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নিকট, প্রশাসনের নিকট সবিনয় অনুরোধ করছি। যাতে করে দলীয় সংসদ সদস্য হিসেবে কোন প্রার্থীর পক্ষে কাজ না করে এবং কোন হস্তক্ষেপ না করে।
এসময় কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য মাহমুদ রাজ্জাক অপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিদুজ্জামান মুহিদ,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, জেলা যুবলীগের আহবায়ক সদস্য সামিউল রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply