1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মাত্র ৩ ঘন্টা আগে প্রার্থিতা ও প্রতীক পেলেন প্রার্থী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪৮৪ বার পড়েছেন
Oplus_0

স্টাফ রিপোর্টার, ০৭ মে।
হাইকোর্টের আদেশে প্রচারনার শেষ হওয়ার মাত্র ৩ ঘন্টা আগে প্রার্থিতা ফিরে পেলে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.সেলিম মোল্লা।

গতকাল ০৬ মে (সোমবার) রাতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে সেলিম মোল্লা তার প্রতীক কৈ মাছে পেলেও তিনি নির্বাচন করছেন না। বরং তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের দোয়াত কলম প্রতিকের পক্ষে নির্বাচন করছেন।

সেলিম মোল্লা জানান প্রার্থীতা যাচাই বাছাইয়ে বাদ পরায় হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেয়েছেন। সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা  প্রতীক নেওয়ার জন্য মোবাইল ফোন করেন। প্রার্থিতা ফিরে পেলেও যেহেতু নির্বাচনে প্রচারনা  ও পোস্টার ছাপানোর কোনো সুযোগ পায়নি। তাই প্রতিক আনতে  নির্বাচন অফিসে যায়নি।  নিজের প্রার্থীতা থেকে (স্বঘোষিত) ভাবে সরে এসেছি। এখন  কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেনের পক্ষে দোয়াত কলম প্রতিকের হয়ে ভোট চাইছি।

জেলা নির্বাচন অফিসার মো.আমিনুর রহমান মিঞা জানান, হাইকোর্টের আদেশে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.সেলিম মোল্লার প্রার্থীতা ফিরে পাওয়ার আদেশ সোমবার সন্ধ্যায় পান। এর পর প্রার্থী সেলিম মোল্লাকে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। তিনি বলেছেন তার চাহিদার প্রতীক কৈ মাছ তাকে বরাদ্দ দিতে। সেলিম মোল্লাকে কৈ মাছ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি তার প্রতীক নিতে আসেন নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :