1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

২৮শে অক্টোবরের বর্বরোচিত হামলার বিচার চায় জামায়াত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৭২ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৮ অক্টোবর।

২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আলোচনা সভা ও শহীদদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌরসভা শাখার আমীর মো.হুমায়ন কবীরের সভাপতিত্বে ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা আমীর মাওলানা কামরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসাইন, মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত সেক্রেটারী সালাউদ্দিন, কর্মপরিষদ সদস্য মো.ইউসুফ খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

এছাড়া ২০০৬ সালের ২৮শে অক্টোবর হামলায় আহতের স্মরণে দুপুরে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর ঘিওর উপজেলার পাবলিক লাইব্রেরীর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা জামায়াতের আমীর মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী মো.নুরুল ইসলাম, ঘিওর উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো.রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আব্দুস সামাদ ও শিবিরের থানা সভাপতি মাইনুদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :