1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

মানিকগঞ্জে আঃলীগ নেতা টিন সালাম গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৪৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৮ অক্টোবর।

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম ওরফে টিন সালামকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ শহরের পেড়রা এলাকার আশা টাওয়ারের বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত আব্দুস সালাম ওরফে টিন সালাম মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি মানিকগঞ্জ শহরে টিন ও টাইলসসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা করেন।

পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর নির্দেশনায় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালামের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায় এবং বিএনপির কার্যালয় ভাঙচুর করে প্রেট্টল দিয়ে অফিস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন তারা। পরে এঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পৌর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মুরাদ হোসেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৯১জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১৫০জনের নামে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল হাই তালুকদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে শহরের পোড়রা এলাকার আশা টাওযারের নিজ বাসা থেকে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তাস্তর করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :