1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ইলিশ আহরণের ১০ লাখ মিটার চায়না জাল ধ্বংস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৯১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রায় ১০ লাখ মিটার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধায় শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করে উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের গাংদাইল ও পেয়ারা বাগান থেকে এসব অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেন।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় উপজেলার জাফরগঞ্জের কাছে গাংদাইল ও পেয়ারা বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১০ লাখ মিটার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে আগুনে পুড়িয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস করা হয়। অভিযানে কোস্ট গার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন বলেও সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :