1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

ড্রেজারের পাইপের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৪১৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর।

মানিকগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রবিন খান (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার বালিরটেক-চেগারঘোনা-বেরিবাঁধ সড়কের হাটিপাড়া ইউনিয়নের কাজিকোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন খান হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে সন্ধায় বাড়ি যাওয়ার পথে যাচ্ছিলেন রবিন খান। কিন্তু সদর উপজেলার হাটিপাড়ার বালিরটেক-চেগারঘোনা-বেরিবাঁধ সড়কের উপরের উচু ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লাগে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান রবিন খান।পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।কিন্তু রবিন খানের স্বজনেরা তাকে ঢাকার শ্যামলির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস.এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এঘটনায় নিহতের পরিবারের পক্ষ্য থেকে কোন অভিযোগ করা হয় নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :