1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

প্রেমিকার শাশুড়িকে হত্যায় পরকীয়া প্রেমিক সবুজ গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৯৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৩ অক্টোবর।

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া প্রেমিকার শাশুড়িকে হত্যা মামলায় প্রেমিক সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বর এলাকা থেকে সিংগাইর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সবুজ মিয়া টাঙ্গাইলের গোপালপুর থানার শ্যামপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানান,পারিবারিক কলহের জেরে গত ৬ অক্টাবর রাতে সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী এলাকার হায়াতুন নেছাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের ভিতরের সিন্ধুকের ভিতরে রেখে পালিয়ে যান গৃহবধু রুনা বেগম ও তার মাকে এবং পরকীয়া প্রেমিক সবুজ মিয়া। এরপর রোববার সকালে নিহতের প্রতিবেশি ও স্বজনেরা খোঁজাখুজির পর সিন্ধুকের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরে এঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের নিহতের স্বজন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। হায়াতুন নেছা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুত্রবধু রুনা বেগম ও তার মাকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :