1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

নৈশপ্রহরী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত মতিন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৪২৫ বার পড়েছেন

গাজী ওয়াজেদ আলম, ০৬ অক্টোবর।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিরাপত্তা প্রহরী (নৈশপ্রহরী) জয়নাল মিয়া হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল মতিন (৩৭) কে গ্রেফতার করেছেন র‌্যাব।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল থানার জল্লাবাড়ী এলাকায় থেকে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মতিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া এলাকার আব্দুল হক হাওলাদারের ছেলে।

মামলার এজহারপত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ জুলাই রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমতলী বাজারে জয়নাল মিয়া ও হুমায়ণসহ কয়েকজন নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালন করছিলেন। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে আব্দুল মতিনসহ বেশ কয়েকজন আমতলী বাজারে প্রবেশ করে এবং চুরি করার জন্য বাজারের সেলিম মিয়ার মুদি দোকানের ঝাপ খোলেন। সে সময় নিরাপত্তা প্রহরী জয়নাল ও হুমায়নসহ নিরাপত্তা প্রহরীরা আব্দুল মতিন ও তার সহযোগীদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল মতিন ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জয়নাল মিয়ার উপর হামলা চালায় এবং ধারালো ছুরি দিয়ে জয়নাল মিয়ার গলা কেটে পালিয়ে যায়। পরে এঘটনায় নিহত জয়নাল মিয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর দীর্ঘদিন আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও স্বাক্ষীদের স্বাক্ষগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ১৭ অক্টোবর আদালতের বিচারক মতিন মিয়াকে মৃত্যুদন্ড প্রদান করেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ র‌্যাব, সিপিসি-৩ ও র‌্যাব-১০, সিপিসি-১ যৌথ অভিযানে ঢাকার বংশাল থানার জল্লাবাড়ী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন দন্ডপ্রাপ্ত আব্দুল মতিন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :