1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

১০ম গ্রেড ও শতভাগ পদোন্নতি চায় সহকারী শিক্ষক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৯৬ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৩ সেপ্টেম্বর।

মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার সন্ধায় মানিকগঞ্জে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন। এর আগে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধনে সহকারী শিক্ষক তৌফিক নেওয়াজের সঞ্চালনায় এবং মো.ইউনুছ আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মো.জসিম উদ্দিন, শফিকুল ইসলাম, তরুন সূত্রধর ও জান্নাতুল ফেরদৌসীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক মো.জসিম উদ্দিন বলেন,এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সব চেয়ে কম। এটা আমাদের জন্য লজ্জাজনক। অথচ আমাদের পাশ^বর্তী দেশ ভারতে সর্বনিন্ম ৩৫ হাজার টাকা, পাকিস্তানে ৩০ হাজার টাকা, শ্রীলংকায় ২৭ হাজার টাকা,নেপালে ৩৩ হাজার টাকা, মালদ্বীপে ৬৩ হাজার টাকা আর বাংলাদেশে অর্থাৎ আমাদের বেতন দেওয়া হয় মাত্র ১৭ হাজার টাকা।এই অল্প টাকার বেতনে শিক্ষকরা কিভাবে তাদের পরিবার পরিজনয় নিয়ে জীপনযাপন করবে। এছাড়া অর্থনৈতিক সমস্যার কারনে আমাদের ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি না।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :