1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রতিপক্ষের হাম/লায় আহত ছাত্রলীগ নেতার মৃ/ত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩১৩ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ জুলাই।

মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা রাকিব মোলা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব মোল্লা উপজেলার দশচিড়া এলাকার লাবলু মোল্লার ছেলে।তিনি উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকমাস ধরে রাকিব মোল্লা ও আলমগীর হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জেরে রাকিব মোল্লা ও আলমগীর হোসেন শিবালয় থানায় পাল্টাপাল্টি মামলা করেন। এবং আধিপত্যের দ্বন্দ্বের জেরে মাস খানেক আলমগীর হোসেনের পক্ষের লোকজনকে মারপিট করেন রাকিব মোল্লা। এরপর ওই ঘটনার জেরে গত ৭ জুলাই সন্ধায় স্থানীয় দশচিড়া খেলার মাঠে প্রতিপক্ষের লোকজন রাকিব হোসেনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।

শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান,নিহতের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :