1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

সিংগাইরে প্রায় দুই লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফ/তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৫১৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৫ জুলাই।

মানিকগঞ্জের সিংগাইরে এক লাখ আশি হাজার টাকার হেরোইনসহ আমিনুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিনুর রহমান সিংগাইর উপজেলার আলীনগর এলাকার আরশেদ আলীর ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিংগাইরের গাড়াদিয়া এলাকার ঢাকা প্যাকেজিং এন্ড প্রিন্ট্রিং ইন্ডাস্ট্রিজ এর সানমে থেকে তাকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম জানান, আটককের পর আইনগত ব্যবস্থার পর সিংগাইর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :