1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

মাদকবিরোধী বক্তব্য দেয়ায় ইমামের উপর হা*ম*লা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৪৫ বার পড়েছেন

মোঃ সেলিম মিয়া, ০২ জুলাই।

মানিকগঞ্জ পৌরসভার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেরে জেলা আলেম-উলামা ও সাধারণ জনগণের ব্যানারে মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদম্য ৭১ এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা জাবের আল সাফার সভাপতিত্বে মাওলানা শেখ মাহাবুবুর রহমান, মাওলানা তানজিল আহমদ,মাওলানা আনিসুর রহমান, মওলানা জুবায়ের আহমদ, মাওলানা শামসুল ইসলাম ও মাওলানা শেখ মুহাম্মদ সালাই উদ্দিন বক্তব্য রাখেন।

জাবের আল সাফা বলেন,সম্প্রতি সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর যুব সংঘ ক্লাব আয়োজিত এক সমাবেশে মাদকের বিরুদ্ধে মাদকবিরোধী বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার। এরপর গত শনিবার সমাবেশ চলাকলে কমিটির সদস্যদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই ঘটনার জেরে ভাটবাউর এলাকার মাদকাসক্ত সন্ত্রাসীরা ইমাম আশিকুল ইসলাম ছানোয়ারের উপর হামলা করে। হামলায় আশিকুল ইসলাম ছানোয়ার গুরুতর আহত হয় এবং তার মোটরসাইকেল ভাঙচোর করা হয়।

মাওলানা তানজিল আহমদ বলেন,এঘটনায় সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই নি। আমরা অভিযুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় শাস্তির দাবি করছি। আর যদি পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে। তাহলে মানিকগঞ্জের প্রতিটি থানায় সমাবেশ করা হবে এবং ভাটবাউর এলাকা অভিমুখে লংমার্চ করা হবে।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :