1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহি-সম্পাদক আবেদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৭৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৯ জুন।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মাহিদুল ইসলাম মাহি (দৈনিক আজকের পত্রিকা) সাধারণ সম্পাদক পদে আবিদ হাসান আবেদ (দি বাংলাদেশ টুডে) নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত হরিরামপুর উপজেলা কনফারেন্স রুমে  বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার বিএম খোরশেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এছাড়া সহ-সভাপতি পদে মো.রাকিবুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে মো.সাঈ মো.সাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নুরুল আমিন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে শামিম মোল্লা নির্বাচিত হয়েছেন।

হরিরামপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য বিএম খোরশেদ এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজিদুর রহমান রাসেল ও মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো.আজিজুল হাকিম।

এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু উপস্থিত ছিলেন এবং সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব। এসময় মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :