1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ইয়াবা সেবন ও সংরক্ষনের দায়ে একজনের কারাদন্ড আরেকজনের মামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৯৫ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৪ জুন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (২২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে দুইশত টাকা অর্থদন্ডও প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শান্তা রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডিত আবু বক্কর সিদ্দিক সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়নের জান্না মধ্যপাড়া এলাকার হযরত আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.হামিমুর রশীদ জানান,নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় আবু বক্কর সিদ্দিককে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারপর তাকে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপস্থিত করা হলে মাদকসেবনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ডও প্রদান করা হয়। এরপর তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এছাড়া মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার জান্না খালাসীপাড়া থেকে ১হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মোতালেব (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের পর তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং মামলার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মোহাম্মদ মোতালেব উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না খালাসীপাড়ার মৃত মজিদের ছেলে।

 

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :