1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

লক্ষাধিক টাকার হেরোইনসহ যুবক গ্রে’ফ’তা’র

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৪৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৩ জুন।

মানিকগঞ্জের ঘিওরে লক্ষাধিক টাকার হেরোইনসহ অনিক কুমার শীল (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নের কুস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অনিক কুমার শীল ঘিওর উপজেলার কুস্তা এলাকার অনন্ত কুমার শীলের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো.হামীমুর রহমান জানান,নিয়মিত মাদকবিরোধী অভিযানের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে অনিক কুমার শীলকে আটক করা হয়। পরে তার বসতঘর থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং যার বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। এবিষয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :