1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

রাসেলস ভাইপার থেকে বাঁচাতে কৃষকদের জুতা-মোজা বিতরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪৩৪ বার পড়েছেন

শামীম মোল্লা,হরিরামপুর ২২ জুন।

মানিকগঞ্জের হরিরামপুরে রাসেলস ভাইপারের আক্রমন থেকে রক্ষা পেতে কৃষকদের মাঝে বিশেষ জুতা গামবুট ও হাতমোজা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোটেক রাসেল হোসেনের উদ্যোগে উপজেলার ২০জন কৃষকের মাঝে এই বিশেষ জুতা গামবুট ও হাতমোজা বিতরণ করেন।

এসময় হরিরামপুর বন্ধু মঞ্চের সভাপতি ফজলুর রহমান,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও সহ-সভাপতি কামরুজ্জামান মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রাসেল হোসেন জানান,বিষধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্কে কৃষকরা তাদের জমিতে যেতে পারছেন না এবং সাপের কামড়ের ভয়ে ফসলও সংগ্রহ করতে পারছেন না। এ জন্য কৃষকদের মাঝে বিশেষ ধরনের এই জুতা ও হাতমোজা বিতরণ করা হয়েছে। কারন কৃষকরা মাঠে কাজ করতে না পারলে,তাদের সংসারে অভাব অটনট দেখা দিবে।

উল্লেখ্য,সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিষধর রাসেলস ভাইপারের দেখা মিলছে।এছাড়া হরিরামপুরের চরাঞ্চলের রাসেলস ভাইপারের কামড়ে কৃষকসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। রাসেলস ভাইপারের আতঙ্কে চরাঞ্চলের কৃষকেরা আতঙ্কের মধ্যে দিন পার করছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :