1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

পুলিশের টহল বৃদ্ধি ব্যাংক-জুয়েলারি নিরাপত্তায়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৪১৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১০ জুন।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সাথে নিরপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা পুলিশের আয়োজনে মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে নিরপত্তা সংক্রান্ত বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার নুরহাজাহন লাবনীসহ সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারী ব্যবসায়ীসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন,সকল গুরুত্বপূর্ণ স্থানে,বিশেষ করে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও জুয়েলারি প্রতিষ্ঠানে অবশ্যই সিসিটিভি রাখতে হবে। এছাড়া জেলা পুলিশ নিয়মিত রাত জেগে টহল করে এবং কোরবানির ঈদ উপলক্ষে এই টহল আরো বৃদ্ধি করা হবে। পাশাপাশি ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারী ব্যবসায়ীদেরকেও প্রয়োজনে নিজস্ব প্রহরার ব্যবস্থা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন পুলিশ সুপার।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :