1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

মহাসড়কে কাভার্ডভ্যান-অবৈধ সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৪৬৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৩ জুন।

মানিকগঞ্জের শিবালয়ে কাভার্ডভ্যান-সিএনজি চালিত অবৈধ অটো-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার বেলা ১০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে অটো-সিএনজির চালক মো.আমিনুল ইসলাম (৫০) এবং একই উপজেলার ছোট আনুলিয়া এলাকার মাইনুদ্দিনের ছেলে মো.রুবেল মিয়া (২৬)।

পুলিশ জানান, সকালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সাথে পাটুরিয়াগামী সিএনজি চালিত অটো-সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটো-সিএনজির চালক নিহত হয় এবং গুরুতর অবস্থায় সিএনজির যাত্রীকে উদ্ধার করে ঘিওরের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার চালক কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত ফেরি পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে কাভার্ডভ্যান জব্দ করা হয়। এরপর অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান ও অটো-সিএনজি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় চালককে আটক করা হয়েছে,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে মহাসড়কে নিষিদ্ধ অবৈধ যানবাহনের চলাচলের বিষয়ে সুদ উত্তর দিতে পারে নি বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম।

উল্লেখ্য,মহাসড়কের আইন অনুযায়ী রিকশা, ভ্যান, হ্যালোবাইক ও অটো-সিএনজিসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে মহাসড়কের দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ তিন চাকার যানবাহন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :